August 6, 2026, 5:22 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

রাস্তায় নেমে সন্ত্রাসী করলে যাকে পাইবো মুড়াইয়া ঠিক কইরা হালামু : মায়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সমাবেশের দিন শনিবার (১০ ডিসেম্বর) আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর নাট্যমঞ্চে এক সমাবেশে তিনি এ কথা জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘কালকে রাজপথে থাকবো আমরা। আজকে যারা হুঙ্কার দেয়, শেখ হাসিনাকে দেশ ছাড়া করবে, সরকারের পতন করে ফেলবে। আজকে ৯ তারিখ, কাল ১০, এদিন আওয়ামী লীগ ছাড়া কোনো নেতাকর্মী যেন রাস্তায় না থাকে, সে ব্যবস্থা করতে হবে। পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে। কাল যে রাস্তায় নামবে, আর সন্ত্রাসী করবে, যেখানে যাকে পাইবো মুড়াইয়া ঠিক কইরা হালামু।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page