August 6, 2026, 6:33 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের নতুন ৩ বিচারপতিকে সংবর্ধনা

 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুপ্রিমকোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও এটর্নি জেনারেল কার্যালয়।

রোববার (১১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সুপ্রিমকোর্টের রীতি অনুযায়ী এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির নতুন বিচারপতিদের গৌরবময় কর্মজীবন পড়ে শোনান।

সংবর্ধনার জবাবে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য রাখেন।

এসময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ ও সিনিয়র অ্যাডভোকেটসহ বিপুল সংখ্যক আইনজীবী আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে গত ৮ ডিসেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ওইদিনই প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের দিন বিকালে সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে তাদের শপথগ্রহণ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ছয়জন বিচারপতি ছিলেন। নতুন তিন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল এখন ৯ জনে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page