July 12, 2026, 9:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি এমপিদের পদত্যাগ ; গেজেটের ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের গেজেটের ৯০ দিনের মধ্যে শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি আলমগীর বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক ব্যাপার। কমিশনের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত করা। বিএনপির দাবি থাকলেও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম ব্যবহার করবে কমিশন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিএনপির আস্থা ফেরাতে কাজ করবে ইসি। কোনো একটি দলের কথায় কমিশন পদত্যাগ করবে না।

শনিবার বিকেলে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় সাতজন এমপির পদত্যাগের ঘোষণা আসে। এরই ধারাবাহিকতায় রোববার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির সাত এমপি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

তারা পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের জানান, সংসদে জনগণের পক্ষে কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য সরকার পতনের আন্দোলন জোরদার করতেই একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন তারা।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page