May 30, 2026, 2:16 pm
শিরোনামঃ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছে বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল : ভারতীয় হাইকমিশন কুষ্টিয়ায় শিশুকে নদে ফেলে আত্মহত্যার চেষ্টা মায়ের ফরিদপুরে সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ চুক্তি না হলে আবার ইরানে হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অমরত্বের সন্ধানে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে রাশিয়া ইরানে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রস্তুতি চলছে অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে মৈত্রী ফুটবল ম্যাচ খেলতে বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া মৈত্রী ফুটবল ম্যাচ খেলতে ৪৬ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অজয় সিংয়ের নেতৃত্বে বিএসএফের খেলোয়াড়সহ কর্মকর্তারা বাংলাদেশে প্রবেশে করেন।

ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল জাকারিয়া তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এসময় উত্তর পশ্চিম রিজিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিনসহ হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, ইমিগ্রেশন ওসি বাদিউজ্জামানসহ উভয় দেশের বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার বিকেল ৩টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে বিজিবি ও বিএসএফের মধ্যে এই মৈত্রী ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে।

বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্নেল জাকারিয়া বলেন, এই খেলার মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সীমান্তে কাজ করা আরও সহজ হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page