June 27, 2026, 11:17 pm
শিরোনামঃ
উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন ইন্তেকাল করেছেন ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদক সিরাপ উদ্ধার মাগুরায় ওয়াইফাই ব্যবসা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ; সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্যদের মতোই সমঅধিকার দেবে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ : তথ্য উপদেষ্টা ফরিদপুরে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা লালমনিরহাটে দুই পুলিশকে কুপিয়ে পালালো আসামি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ জন বিদেশি সাংবাদিকের শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ১১ দেশের ১৪ জন সাংবাদিক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি ও অর্থনীতির বিকাশ তুলে ধরার লক্ষ্যে ভিজিট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছান। টুঙ্গিপাড়া পৌঁছে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় আলজেরিয়ান সাংবাদিক নুরিদ্দিন খেত্তাল, বউলাহবিব সামিয়া, বাহারাইনের সাংবাদিক মো. ইউসিফ, মো. এয়ারওই নাইলি, বুলগেরিয়ার সাংবাদিক জর্জী তোসেফ, কম্বোডিয়ার সাংবাদিক এসআইভি লিম এ্যান, হংকংয়ের সাংবাদিক গাও জিনান, ইয়াং হ্যান, ওমানের সাংবাদিক জসিম মোহাম্মদ, পোল্যান্ডের সাংবাদিক কামিলা জুনিক, পর্তুগালের সাংবাদিক এন্টনিও পেরেইরা নিভাস, রোমানিয়ার সাংবাদিক আইওনেস মিহার্ট জুলিয়ান, স্পেনের সাংবাদিক ক্লাডিও চাকিউস, ভিয়েতনামের সাংবাদিক গায়েন মাই হা, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিদেশি সাংবাদিকরা জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। এরপর তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page