September 9, 2026, 4:08 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপ জিতে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি ৪ হাজার ৬০০ কোটি টাকা পাচ্ছেন মেসিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বকাপ মানেই টাকার ছড়াছড়ি। এবার কাতারে তো হয়ে গেলো ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। স্বভাবতই এতে টাকার ছড়াছড়ি অন্য যে কোনোবারের চেয়ে বেশি।

ফিফার তথ্যমতে, কাতার বিশ্বকাপে এবার মোট প্রাইজমানি ছিল ৪৪০ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কিনা ৪ হাজার ৬০০ কোটি টাকার মতো।

চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল পাচ্ছে ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানি। শিরোপাজয়ী দলের জন্য বরাদ্দ ৪২ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৯ কোটি টাকা।

২০১৮ বিশ্বকাপ জেতা ফ্রান্স পেয়েছিল আর্জেন্টিনার চেয়ে ৪ মিলিয়ন কম, ৩৮ মিলিয়ন ইউএস ডলার। এবার তারা হয়েছে রানারআপ। আর্থিক পুরস্কার হিসেবে পাচ্ছে ৩০ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৩১৩ কোটি টাকা)।

তৃতীয় হয়েছে ক্রোয়েশিয়া। তারা পাচ্ছে ২৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৮২ কোটি টাকা)। চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৬১ কোটি টাকা)।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া চার দল পাবে ১৭ মিলিয়ন ইউএস ডলার করে (প্রায় ১৭৭ কোটি টাকা)। শেষ ষোলো থেকে বাদ পড়া আট দল ১৩ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা)।

গ্রুপপর্ব থেকে বাদ পড়া বাকি ১৬ দল পাবে ৯ মিলিয়ন ডলার করে (প্রায় ৯৪ কোটি টাকা)। এখানে তিন ম্যাচে জেতা কিংবা হারা সব দলই পাবে সমান অর্থ।

এক নজরে দেখে নিন বিশ্বকাপের প্রাইজমানি

চ্যাম্পিয়ন: ৪২ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৪৩৯ কোটি টাকা)

রানার্সআপ: ৩০ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৩১৩ কোটি টাকা)

তৃতীয় স্থান: ২৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৮২ কোটি টাকা)

চতুর্থ স্থান: ২৫ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ২৬১ কোটি টাকা)

৫ম-৮ম স্থান: ১৭ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৭৭ কোটি টাকা)

৯ম-১৬তম স্থান: ১৩ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ১৩৫ কোটি টাকা)

১৭তম-৩২তম স্থান: ৯ মিলিয়ন ইউএস ডলার (প্রায় ৯৪ কোটি টাকা)।

সূত্র: দ্য অ্যাথলেটিক

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page