July 12, 2026, 8:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত  মহেশপুর থানা পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা কোনঠাসা ; ওসি মেহেদী হাসানের অভিযানে আসামীসহ আটক হয়েছে কয়েক হাজার বোতল ফেন্সিডিল-ইয়াবা ও গাঁজা পরীক্ষার ফি দিতে দেরি করায় শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক  বাংলাদেশের কৃষিতে বীজের বড় জোগানদাতা মহেশপুরের দত্তনগর খামার মাগুরার শালিখা যুবদল নেতা নয়নের বহিষ্কার ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন  দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন-সম্পদ রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই : চিফ প্রসিকিউটর বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে ব্যবসায়ী নিহত গাইবান্ধায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে জবাই করে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

যেমন কথা তেমন কাজ ; দেড় হাজার আর্জেন্টাইন সমর্থককে ভূরিভোজ করালেন জামালপুরের মাসুদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মেসির আর্জেন্টিনার জয়ে জামালপুরের সরিষাবাড়ীতে দেড় হাজার সমর্থককে খিচুড়ি খাইয়েছেন মাসুদুর রহমান (২৬) নামের এক যুবক। রোববার (১৮ ডিসেম্বর) বড় পর্দায় খেলার আয়োজন করার পাশাপাশি এ ভূরিভোজের আয়োজন করেন তিনি।

মাসুদুর রহমান সরিষাবাড়ী পৌরসভার চর ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি রাজধানীর তেজগাঁও কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে আর্জেন্টিনা ফাইলে উঠলে খেলার দিন দেড় হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা ও কাপ জিতলে পাঁচটি গুরু জবাই করে খাওয়াবেন বলে প্রতিশ্রুতি দেন মাসুদুর রহমান।

স্থানীয়রা জানান, মাসুদুর রহমান আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। ১৮ নভেম্বর ৬০ ফুট লম্বা পতাকা বানিয়ে র্যালি করেন তিনি। র্যালি থেকে ঘোষণা করেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে পাঁচটি গরু জবাই করে মেন্দাভাত খাওয়াবেন। এরপর থেকে মাসুদুর রহমান আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানি ও মেন্দাভাত ভোজনের আয়োজনের পাশাপাশি বিজয় উল্লাস করেন।

রোববার রাতে আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনালে দেড় হাজার আর্জেন্টিনা সমর্থকদের খিচুড়ি ভোজনের পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা করেন। এতে ১৫০ কেজি চাল, ৫০ কেজি গরুর মাংস, ৪০ কেজি ডালসহ নানা সামগ্রী বাবদ খরচ করেন এক লাখ ৫ হাজার টাকা।

মাসুদুর রহমান জানান, আর্জেন্টিনা কাপ নিয়েছে এতে আমি আনন্দিত। আর্জেন্টিনা জয়ের পরই পাঁচটি গরু জবাই দিয়ে ঐতিহ্যবাহী মেন্দাভাত খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটি কবে আয়োজন করা হবে দুই একদিনের মধ্যে জানিয়ে দেবো।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page