September 9, 2026, 4:08 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

‘কাপ নিয়েছে মেসি, তাই খাচ্ছি খাসি’ ; চুয়াডাঙ্গায় মেসি ভক্তদের উচ্ছাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পর্দা নেমেছে ফুটবল মহারণের। পুরো একমাস ধরে বিশ্ব বুদ ছিল এই খেলা নিয়ে। বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর এতেই আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী মাতে বাঁধ ভাঙা উল্লাসে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে আনন্দ মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রায় ভূরিভোজের জন্য কেনা ছাগলটি প্রদর্শন করা হয় শহরজুড়ে।

মেসির হাতে বিশ্বকাপ ওঠায় মোটরসাইকেল শোভাযাত্রায় ‘কাপ নিয়েছে মেসি, তাই খাচ্ছি খাসি’ স্লোগান দেন আর্জেন্টাইন সমর্থকরা। পরে রাতে ছাগল জবাই করে ভূরিভোজ করেন আর্জেন্টিনাসহ দাওয়াতি অন্য দলের সমর্থকরা।

খোঁজ নিয়ে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর কামরুজ্জামান চাঁদের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটির সম্মুখে একটি পাখিভ্যানযোগে ভূরিভোজের ছাগল নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল রোডের হেলথ এইড মেডিকেল সেন্টার সংলগ্ন মাঠে এসে শেষ হয়। এর আগে একই স্থান থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রাটি শুরু।

শোভাযাত্রাটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামীম হাসান সৈকত ও পৌর ছাত্রলীগের সাবকে সহসভাপতি সামিউল শেখ সুইট।

চুয়াডাঙ্গা পৌর সভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল, কিশোর-যুবকসহ সব বয়সী আর্জেন্টাইন সমর্থকরা শোভাযাত্রা ও রাতে ভূরিভোজে অংশ নেন।

এদিকে, সামনে ছাগল রেখে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ছবি দেখে অনেকেই বলছেন- আর্জেন্টিনা সমর্থকরা একটু বেশিই বাড়াবাড়ি করছে। আবার অনেকে বিষয়টি আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভালোবাসার প্রকাশ বলে আখ্যায়িত করছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ বলেন, ‘আজ মেসির জন্যই আর্জেন্টিনা ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হলো বিশ্বকাপ ফুটবলে। সৌদি আরবের কাছে হেরে আমরা অনেক ট্রলের শিকার হয়েছি। অবশেষে বিশ্বকাপ জয় করে সবকিছুর জবাব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যে ভূরিভোজের আয়োজন করেছি, এতে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল ও জার্মানিসহ বিভিন্ন দলের সমর্থকদের দাওয়াত দেওয়া হয়েছে। ভালো লাগার বিষয় সবাই এ ভূরিভোজে স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে আনন্দে মেতেছেন।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page