September 9, 2026, 4:09 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩১ সাঁতারু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিগত বছরগুলোর মতো এবারও বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন এক নারীসহ ৩১ জন সাঁতারু। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহ্পরীরদ্বীপের পশ্চিমপাড়া সমুদ্রসৈকত থেকে এই সাঁতার শুরু হয়।

১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল পাড়ি দিয়ে তাদের সাঁতার শেষ হয় সেন্টমার্টিন দ্বীপে। বেলা আড়াইটায় সাঁতারুরা প্রবালদ্বীপে পৌঁছান বলে জানিয়েছেন আয়োজনের প্রধান সমন্বয়ক ও ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার।

তিনি জানান, এবার ১৭তম বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হচ্ছে। ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ যৌথভাবে এবারের সাঁতারের আয়োজন করেছে। এবার মিলে ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার ১৮ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

এবার তার সঙ্গে যোগ দেওয়া সাঁতারুরা হলেন, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, শেখ মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম রাসেল, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আলী রওনাক ইসলাম, আবাদুল ইসলাম, মো. জিহাদ হুসেন, সালাহ উদ্দিন, মো. কামাল হোসেন, মো. সোহেল রানা, শৌভিক বড়ুয়া, উজ্জল চৌধুরী, সাকিব মাহমুদ নাইম খান, বদর উদ্দিন, ফারুক হোসেন, এস এম শারিয়ার মাহমুদ, আবু রাশেদ, গোলাম রব্বানী, আব্দুল্লাহ আল সাবিত, শোয়েব তালুকদার, এসকে রায়হান আরাফাত আকাশ, মোছাম্মৎ রেজিনা পারভিন, তারেক হাসান, আব্দুল্লাহ আল তৌসিফ, জামিল হোসেন, নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম ও রাব্বি রহমান।

লিপটন সরকার বলেন, একজন নারীসহ এবার ৩১ জন সাঁতারু অংশ নিয়েছেন। এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হচ্ছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেওয়া হয়। বাংলা চ্যানেল সাঁতারকে আন্তর্জাতিক করতে পেরেছি। ধারাবাহিকভাবে এ নৌপথে সাঁতার অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারই সাঁতারুদের স্বপ্রনোদিত অংশগ্রহণ বলে দিচ্ছে বাংলাদেশে দূরপাল্লার সাঁতার জনপ্রিয়।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে দূরপাল্লার সাঁতারের উপযোগী ১৬ দশমিক ১ কিলোমিটার দূরত্বের বাংলা চ্যানেল আবিষ্কার করেন প্রয়াত কাজী হামিদুল হক। ২০০৬ সালে প্রথমবারের মতো বাংলা চ্যানেল সাঁতার অনুষ্ঠিত হয়। সেবার সাঁতারে অংশ নিয়েছিলেন লিপটন সরকার, ফজলুল কবির সিনা ও সালমান সাইদ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page