June 19, 2026, 9:58 am
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার ৪০ দিন জামাতে নামাজ আদায় করে সাইকেল উপহার পেলো ১৬০ শিশু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার চান্দিনায় টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে বাই সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন উপহার পেয়েছে ১৬০ শিশু। উপজেলার দারোরা গ্রামে পরিবর্তন নামে একটি সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের এ উপহার দেওয়া হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে দারোরা জামেয়া আলতাফিয়া মাদরাসা মাঠে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত শিশুদের হাতে উপহার তুলে দেন।

এ প্রতিযোগিতায় মোট ২৮০ জন শিশু অংশ নিলেও শেষ পর্যন্ত ১৬০ শিশু জামাতের সঙ্গে নামাজ আদায় করে। এদের মধ্যে ২২ শিশুকে সাইকেল, এক শিশুকে সেলাই মেশিন, পাঁচ শিশুকে শিক্ষাবৃত্তি, ৯২ শিশুকে বুক সেলফ ও ৪০ শিশুকে বই দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম, দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান, কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, পরিবর্তন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page