October 15, 2026, 5:39 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

যশোর শিক্ষা বোর্ডে এসএসসি’তে অকৃতকার্য ৪৩ পরীক্ষার্থী পাশ ; জিপিএ-৫ পেয়েছে ৭৩

ইয়ানূর রহমান : যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়া ৪৩ পরীক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে থেকে ৭৩ জনের ফলাফল জিপিএ-৫ হয়েছে। শনিবার প্রকাশিত ফলাফলের মাধ্যমে এ তথ্য
নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তিনি জানান, যেসব পরীক্ষক খাতা দেখায় ভুল করেছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গত ২৮ নভেম্বর যশোর শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মূল ফলাফলে উল্লেখ করা হয়, পরীক্ষায় অংশ নেয়া ১ লাখ ৬৯ হাজার ৫০১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৬১ হাজার ৩১৪। ফলাফল প্রকাশের পর
খাতা পুনঃনিরীক্ষার আবেদনের সময় নির্ধারণ করে দেয়া হয় সাত দিন। এই সময়ের মধ্যে পাস করা ও অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে থেকে ১২হাজার ৮১৭ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে
যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আবেদনকারীর খাতা( উত্তরপত্র) পুনরায় ভালোভাবে নিরীক্ষা করে। নিরীক্ষার পর যে ফলাফল প্রকাশ করা হয় তাতে অকৃতকার্য হওয়া ৪৩ পরীক্ষার্থী পাস করেছে। এদের মধ্য থেকে ৭৩ পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। এছাড়া সি গ্রেড থেকে বি গ্রেড-১ জন, বি গ্রেড থেকে জিপিএ-৫ -১ জন, বি থেকে এ গ্রেড -১ জন, বি থেকে এ মাইনাস গ্রেড-২ জন, মাইনাস থেকে জিপিএ-৫ -৮ জন, এ মাইনাস থেকে এ গ্রেড ১১ জন ও এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। বোর্ডের ফলাফল শীটে উল্লেখ করা হয়েছে ১০০৫১৩ রোল নম্বরের পরীক্ষার্থীর উচ্চতর গণিতে মূল ফলাফলে পেয়েছিল অকৃতকার্য দেখানো হয়। পুনঃনিরীক্ষায় তার ফলাফল পরিবর্তণ হওয়ায় পেয়েছে জিপিএ-৫। ১০০২৩৪ রোল নম্বরের পরীক্ষার্থী গণিতে মূল ফলাফলে পেয়েছিল বি গ্রেড। পুনঃনিরীক্ষায় তার ফলাফল পরিবর্তন হয়ে পেয়েছে এ গ্রেড। একই বিষয়ে আরো তিন পরীক্ষার্থী
খাতা পুনঃনিরীক্ষা করে পেয়েছে জিপ্্ির-৫। রসায়ন বিষয়ে মূল ফলাফলে ৫ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে অকৃতকার্য, ২জনকে এ গ্রেড দেখানো হয়। খাতা পুনঃনিরীক্ষা ফলাফলে এ বিষয়ে তিনজনকে অকৃতকার্য হওয়া তিন পরীক্ষার্থী এ মাইনাস ও দুই জন পেয়েছে জিপিএ-৫। বাংলা প্রথম পত্রে তিনজনকে এ গ্রেড ও ১জনকে এ মাইনাস দেখানো হয়। এই চার পরীক্ষার্থী  পুনঃনিরীক্ষা পেয়েছে জিপিএ-৫। ইংরেজি প্রথম পত্রে মুল ফলাফলে চারজনের মধ্যে ২ জনকে ফেল ও দুইজনকে এ গ্রেড দেখানো হয়। পুনঃনিরীক্ষায় ফেল করা দুই পরীক্ষার্থী ডি ও সি গ্রেড পেয়ে পাস করেছে। এ গ্রেড পাওয়া দুই পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ইংরেজি দ্বিতীয় পত্রে মুল ফলাফলে  ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭জনকে অকৃতকার্য দেখানো হয়। পুরঃনিরীক্ষা অকৃতকার্য হওয়া ৭ পরীক্ষার্থী পাস করেছে। ১ জন এ মাইনাস ও ১ জন এ গ্রেড পাওয়া পরীক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। উচ্চতর গণিতে ৫ পরীক্ষার্থীর মধ্যে ফেল করা ১ পরীক্ষার্থী জিপিএ-৫, বাকিরা অন্য গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে। পদার্থ বিজ্ঞানে ৭জন
পরীক্ষার্থীর মধ্যে ৬জন জিপিএ-৫ পেয়েছে ৬ জন। জীব বিজ্ঞানে ৫ জনের মধ্যে একজন ফেল করা থেকে পাস ও চারজন বিভিন্ন গ্রেড থেকে পেয়েছে জিপিএ-৫। বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে ফেল করা ৪ পরীক্ষার্থী পাস করেছে। ভুগোলে ফেল করা ৩ জন পাস করেছে। এছাড়া অন্যান্য বিষয়েও গ্রেড পরিবর্তন হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, এসএসসির মূল ফলাফল প্রকাশের পর ১২ হাজার ৮১৭জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের পত্রগুলো ভাল ভাবে নিরীক্ষা করে তাদের প্রাপ্য ফলাফল দেয়া হয়েছে। তার যে সব পরীক্ষক খাতা দেখায় ভুল করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page