September 28, 2026, 10:58 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রংপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : সিইসি কাজী হাবিবুল আউয়াল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুর সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। স্বতঃস্ফূর্ত ছিল। ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সিইসি বলেন, বিকাল সাড়ে চারটার মধ্যে ভোট শেষ হয়েছে। ধীর গতির অভিযোগ অসত্য নয়। এখন যে অবস্থা দেখেছি অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ করতে রাত ৭-৮টা গড়িয়ে যেতে পারে। ভোট শেষে হওয়ার পর চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

তিনি বলেন, চারটা পর্যন্ত কোথাও ৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে খবর পাচ্ছি, আবার কোথাও ৩৯ শতাংশও পাচ্ছি। এভারেজ অনুমান করছি এটা ৫০-৫৫ শতাংশ। শেষ পর্যন্ত কাস্ট ৬০ শতাংশের ওপরে বা কম হতে পারে। এটা অনুমান করে বলছি। চূড়ান্ত গণনার পর দেখা যাবে কত হলো।

আজকের বাংলা তারিখ



Our Like Page