October 8, 2026, 7:28 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ফাতিমা (রাঃ) এর শাহাদাৎ বার্ষিকীর ৫ম রাতের শোকানুষ্ঠান পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় কন্যা হজরত ফাতিমা জাহরা (রাঃ) শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানের পঞ্চম রাত অতিবাহিত হয়েছে। বুধবার রাতে পঞ্চম দিনের শোকানুষ্ঠান পালিত হয়েছে।

তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে আয়োজিত শোকানুষ্ঠানে গতরাতেও (২৮ ডিসেম্বর, বুধবার) অংশ নিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষ অংশগ্রহণের সুযোগ পান। সেখানে কুরআন তেলাওয়াতের পাশাপাশি শোকগাথা পড়া হয়। শোকগাথা পড়ে শোনান মেহদি সালাহশুর।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত ধর্মীয় বক্তা হুজ্জাতুল ইসলাম অলি গতরাতের শোকানুষ্ঠানে বক্তব্য রেখেছেন।

করোনার তীব্রতা কমে আসলেও স্বাস্থ্যবিধি মেনে চলা এখনও জরুরি। এ কারণে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে এ বছরের শোকানুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা সম্ভব হয়নি। এবারের শোকানুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর বাইরেও কিছু লোক অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

আরবি ৩ জমাদিউস সানি হচ্ছে হজরত ফাতিমা (সা.)’র শাহাদাৎ দিবস।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৩শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page