July 26, 2026, 3:55 am
শিরোনামঃ
মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে : আইনমন্ত্রী বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী নেত্রকোণায় ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’ পালিত চট্টগ্রামে ডিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২ জন আটক গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে হামলা চালালো বাহরাইন ও কুয়েত আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল ভেনেজুয়েলা ইরানে কঠোর হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালে ২৮ দিনের সন্তানকে রেখে পালিয়ে গেল বাবা-মা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৮ দিন বয়সী এক কন্যাশিশুকে রেখে পালিয়ে গেছেন বাবা-মা। শিশুটি বর্তমানে হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু অসহায় শিশুটির কান্না থামছেই না। তার বাবা-মায়ের খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করান এক দম্পতি। হাসপাতালের রেজিস্টারে তাদের নাম রকিব-রোকসানা লেখা রয়েছে। গ্রামের বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার কয়রা। বুধবার (১ মার্চ) বিকেলে শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার বাবা-মা। পরে হাসপাতালের কর্মকর্তারা শিশুটির দেখভাল করলেও হদিস পাওয়া যায়নি বাবা-মায়ের। এমন খবরে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যান উৎসুক জনতা।

হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘এমন ঘটনা জেলায় বিরল। এর আগে কখনো এমনটি হতে দেখিনি। তবে বাচ্চাটি সুস্থ রয়েছে। হাসপাতালে থাকা এক মায়ের দুধ পান করেছে শিশুটি। তবে শিশুটির কান্না থামছে না।’

শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জান্নাত আরা মিলি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। হাসপাতালের দেওয়া ঠিকানা অনুযায়ী বাবা-মায়ের খোঁজ নেওয়া হচ্ছে।’

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক মাহফুজুর রহমান সোহান জাগো নিউজকে বলেন, বাচ্চাটির শুরুতে শ্বাসকষ্টসহ কিছু সমস্যা ছিল। বর্তমানে সে সুস্থ আছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটির সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাচ্চাটির ঠিকানা খোঁজা হচ্ছে। না পাওয়া গেলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page