July 16, 2026, 12:10 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

ইতালি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের ঢল ; অভিযানে ১৬৫০ জন উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালির দক্ষিণ উপকূলে চারটি আলাদা অভিযান চালিয়ে ১৬৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মানব পাচারকারীদের জন্য কঠোর শাস্তি ঘোষণা করার একদিন পর এই বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্র থেকে উদ্ধার করা হলো।

ইতালির কোস্টগার্ড বলছে, উপকূল থেকে ১০০ মাইলের বেশি দূরের সাগর এলাকায় ভাসমান একটি নৌযান থেকে ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে রেজিও ক্যালাব্রিয়া এলাকায় নেয়া হয়েছে।

একই এলাকায় আলাদা একটি জাহাজ থেকে আরও ৩৭৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এছাড়া, একটি মাছ ধরার নৌকায় থাকা ৪৮৭ অভিবাসনপ্রত্যাশীকে ক্যালাব্রিয়ানের ক্রোটোন বন্দরে নেয়া হয়েছে। এর পাশাপাশি স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সিসিলি উপকূল থেকে আরো ২০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়, নৌকাগুলো অভিবাসনপ্রত্যাশীতে বোঝাই হয়ে থাকায় এবং সাগরে প্রতিকূল অবস্থা বিরাজ করায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

গত বছরের অক্টোবরে ইতালিতে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার দায়িত্ব নেয়। অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তারা। তবে অভিবাসনপ্রত্যাশীদের ঢল কমেনি বরং বেড়েছে। এতে নতুন সরকার খুবই চাপের মুখে পড়েছে।

চলতি বছর এ পর্যন্ত ১৭ হাজার মানুষ ইতালিতে পৌঁছেছেন। ২০২২ সালের প্রথম আড়াই মাসে এ সংখ্যা ৬ হাজার ছিল। শুধু এ সপ্তাহেই প্রায় ৪ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালিতে প্রবেশ করেছেন। অন্যদিকে, জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সব মিলে ভূমধ্যসাগরে ৩০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page