September 21, 2026, 9:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে বহিঃশক্তির হস্তক্ষেপ বন্ধ করার মূল চাবিকাঠি ইরান-সৌদি চুক্তি : চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাত বছরের বৈরিতার পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য ইরান ও সৌদি আরবের মধ্যে সই হওয়া চুক্তির প্রশংসা করে চীন বলেছে, এই চুক্তি আঞ্চলিক দেশগুলোকে বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে এবং এ অঞ্চলের ভবিষ্যত নিজেদের হাতে নিতে সাহায্য করবে।

চীনের মধ্যস্থতায় বেশ কয়েক দিনের গভীর আলোচনার পর শুক্রবার ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং দুই মাসের মধ্যে দূতাবাস ও মিশন চালু করার জন্য একটি চুক্তি করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির আগে ইরান ও সৌদি আরব একে অপরের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরে।

চুক্তি সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল (শনিবার) বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কীভাবে বিরোধ ও মতভেদ দূর করতে পারে তার একটি ভাল নজির সৃষ্টি করেছে তেহরান এবং রিয়াদের মধ্যকার এই চুক্তি। এ চুক্তির মাধ্যমে আঞ্চলিক দেশগুলো আলোচনা ও পরামর্শের ভিত্তিতে সৎপ্রতিবেশীসুলভ মনোভাব তৈরি এবং বন্ধুত্ব অর্জন করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

চীনা মুখপাত্র বলেন, চুক্তিটি আঞ্চলিক দেশগুলোকে বহিরাগত শক্তির হস্তক্ষেপ থেকে মুক্তি পেতে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ নিজেদের হাতে নিতে সাহায্য করবে। তিনি জোর দিয়ে বলেন, বেইজিং মধ্যপ্রাচ্যে কোনো স্বার্থপরতা অনুসরণ করে না, আঞ্চলিক দেশগুলোর মর্যাদাকে সম্মান করে এবং এই অঞ্চলে “ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার” বিরোধিতা করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page