September 21, 2026, 9:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের খেরসনে রুশ হামলায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ হামলায় তিনজন নিহত ও আরো দুইজন আহত হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেছেন, রুশ সন্ত্রাসীরা শনিবার খেরসন অঞ্চলে পুনরায় গোলা হামলা চালিয়েছে।

খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রোকুদিন বলেছেন, একটি গাড়িতে গোলা হামলা চালানো হলে এতে আগুন ধরে যায়। এ সময়ে হতাহতের ঘটনা ঘটে।

এর দুদিন আগেও খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলা হামলায় তিনজন নিহত হয়েছে।

খেরসন হলো দোনেৎস্ক, লুগানস্ক ও জাপোরিঝঝিয়াসহ চারটি অঞ্চলের একটির রাজধানী যা রাশিয়া দখলে নিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

গত বছর খেরসন শহর থেকে রাশিয়া পিছু হটলেও মস্কো নিয়মিতই এ অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page