September 21, 2026, 9:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে প্রেসিডেন্ট পদে লড়তে চান ওয়াগনারপ্রধান ইয়েভজেনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তিনি ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।

ইয়েভজেনি প্রিগোজিন শনিবার তার এ উচ্চাকাঙ্ক্ষার কথা জানান। এ জন্য তিনি একটি রাজনৈতিক দল গঠন করারও চিন্তাভাবনা করছেন বলে জানান। খবর আনাদোলুর।

টেলিগ্রামে এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ২০২৪ সালে ইউক্রেনে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে।

ইয়েভজেনি প্রিগোজিন আরও জানান, নির্বাচনে তিনি সাবেক প্রেসিডেন্ট পেত্রো পরোশেনকো এবং বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে তিনি জয়ী হলে ইউক্রেনে আর যুদ্ধ থাকবে না, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বর্তমানে প্রতি মাসে ওয়াগনার গ্রুপের ১০ হাজার টন গোলাবারুদ প্রয়োজন হচ্ছে। এসব যুদ্ধাস্ত্রের জন্য এক বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে রাশিয়াকে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page