November 11, 2026, 12:46 pm
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নিকটাত্মীয়দের বিরোধে সংঘর্ষে ২০ জন আহত চাঁদপুরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলন ; আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা, থাকছেন না প্রভাবশালীদের অনেকেই ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী হুমকির কূটনীতি শুরু করেছে যুক্তরাষ্ট্র : ইরানের প্রেসিডেন্টের মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা মৎস্য চাষ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ  ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ; ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উত্তরাধিকার সূত্রে সরকার ভেঙে চুরমার করে দেওয়া একটি অর্থনীতি পেয়েছে : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কিনে সরকারি অর্থের অপচয় ; দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
এইমাত্রপাওয়াঃ

অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সৈন্যরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় তিন ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। রোববার পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের গুলিতে ওই ফিলিস্তিনিরা নিহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকি আক্রান্ত হয়েছে। এ সময় ইসরায়েলি সৈন্যরা তিন ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। এই ঘটনায় চতুর্থ এক ফিলিস্তিনি বন্দুকধারীকে আটক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরের কাছের এই ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের গুলিতে নাবলুসে নিহতরা হলেন জিহাদ মোহাম্মদ আল-শামি (২৪), উদয় ওসমান আল-শামি (২২) ও মোহাম্মদ রাঈদ দাবিক (১৮)।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরের নাবলুসের কাছে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছুড়েছে বন্দুকধারীরা। এর জবাবে সৈন্যরা তাজা গুলিবর্ষণ করেছে।

বিবৃতিতে ইসরায়েলির সেনাবাহিনী বলেছে, গুলি বিনিময়ের সময় তিন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে। পরে ওই এলাকায় আরেক সশস্ত্র ব্যক্তি সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে। তবে এই ঘটনায় ইসরায়েলি কোনও সৈন্য আহত হয়নি।

ইসরায়েলের সামরিক বাহিনীর অভিজাত পদাতিক ডিভিশন গোলানি রিকনেইসান্স ইউনিটের সদস্যরা তিনটি এম-১৬ রাইফেল ও ফিলিস্তিনিদের ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে বলে জানিয়েছে।

নিহত ফিলিস্তিরা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের রাজনৈতিক দল ফাতাহর সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে দাবি করা হয়েছে।

গত কয়েক দশক ধরে স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করে আসছেন ফিলিস্তিনিরা। সম্প্রতি ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের সংঘাত-সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সূত্র: রয়টার্স, আলজাজিরা।

আজকের বাংলা তারিখ

  • ১১ই নভেম্বর, ২০২৬
  • ২৭শে কার্তিক, ১৪৩৩
  • ১লা জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page