July 16, 2026, 12:09 am
শিরোনামঃ
মাগুরায় কথিত ‘জ্বিনের বাদশা’র অপচিকিৎসার সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ : বিএফআইইউ প্রধান ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর সাতক্ষীরায় স্কুলভবনের ছাদ ধসে ৬ জন আহত সুনামগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘে ইরানের চিঠি যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিল ইরান
এইমাত্রপাওয়াঃ

মার্কিন-ইরান বন্দি বিনিময় শিগিগিরই শুরু হতে পারে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বন্দি বিনিময়ের বিষয়ে ইরান আমেরিকার সঙ্গে প্রাথমিক চুক্তি সম্পন্ন করেছে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, “আমরা কয়েকদিন আগে বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছি।”

তিনি গতকাল (রোববার) তেহরানে ইরানের নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, মার্কিন পক্ষ যদি সবকিছু ঠিকঠাক মতো মেনে চলে তাহলে শিগগিরই দু’দেশের মধ্যে বন্দি বিনিময় শুরু হবে।

ইরান বন্দি বিনিময়ের বিষয়টিকে ‘সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে’ দেখে বলে জানান আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, তৃতীয় পক্ষের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন গত বছরের মার্চ মাসে এ সংক্রান্ত কাগজপত্রে সই করে। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের সকল প্রস্তুতি এখন সম্পন্ন হয়েছে।

২০১৫ সালে ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বন্দি বিনিময় সংক্রান্ত একটি সমঝোতাও সই হয়।এরপর ইরান বহুবার ওই সমঝোতার ভিত্তিতে আমেরিকার সঙ্গে বন্দি বিনিময় করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করে।

কিন্তু ২০১৮ সালের মে মাসে আমেরিকা পরমাণু সমঝোতা  থেকে বেরিয়ে গেলে বন্দি বিনিময় বিষয়ক সমঝোতাটিও কার্যত অকার্যকর হয়ে পড়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোববারের সাক্ষাৎকারে একথাও জানান যে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্যও ইরান ও আমেরিকার মধ্যে বার্তা আদান-প্রদান চলমান রয়েছে।

একদিকে একজন মার্কিন কর্মকর্তা বন্দি-বিনিময়ের বিষয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে উপনীত হওয়ার কথা অস্বীকার করেছেন। আর এরই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বন্দি বিনিময়ের বিষয়টিকে পুরোপুরি মানবিক হিসেবে উল্লেখ করে বলেছেন, বিষয়টিকে রাজনৈতিক খেলার মাধ্যমে পরিণত করা উচিত নয়।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page