April 7, 2026, 3:45 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইরান-চীন-রাশিয়া ইস্যুতে বাইডেন সরকারকে হুঁশিয়ার করলেন জন বোল্টন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের মধ্যস্থতায় ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সইয়ের পর মার্কিন সরকারকে সতর্ক করেছেন আমেরিকার সাবেক কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

একটি রেডিওর মর্নিং শো অনুষ্ঠানে গতকাল (রোববার) বোল্টন বলেন, “যখন রাশিয়া, ইরান ও সৌদি আরবের সঙ্গে চীন সম্পর্ক ঘনিষ্ঠ করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে চলেছে তখন আমরা অলস বসে আছি।”

জন বোল্টন বলেন, “চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং আরো কয়েকটি দেশ তাদের নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করছে এবং বিভিন্ন জায়গায় আমাদের জন্য হুমকি সৃষ্টি করছে; তখনও আমরা বসে আছি।”

গত শুক্রবার চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হওয়ার পর বোল্টন এসব কথা বললেন। তিনি বলেন, “এটি একটি ইঙ্গিত যে, সৌদি আরব এবং অন্যরা চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ছে, কারণ তারা মনে করছে ইরানের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা করা দরকার সে ব্যাপারে আমেরিকার প্রয়োজনীয় দৃঢ়তা ও মনোবল নেই। চীনের একটি কৌশল আছে এবং তারা সেটি অনুসরণ করে। কিন্তু আমরা আমাদের কৌশল প্রতিদিন পাল্টাই।”

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page