September 21, 2026, 6:55 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ফ্রন্টলাইন পরিদর্শনের পর যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানালেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের কাছে অবিলম্বে যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ জানিয়েছেন। এসব অস্ত্র পাঠাতে ‘বিলম্ব’ হলে তা যুদ্ধের প্রসার ঘটাতে পারে। তিনি খেরসনের দক্ষিণাঞ্চলের ফ্রন্টলাইন পরিদর্শন করার পর এ অনুরোধ জানান।
একজন ইইউ কর্মকর্তা বলেন, যুদ্ধ-বিধ্বস্ত এলাকা থেকে ট্রেনে করে ফেরার সময় জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রাসেলসে জড়ো হওয়া ইইউ-সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র প্রধানদের এক শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ফ্রন্টলাইন পরিদর্শনে যা দেখেছিলেন তার একটি আবেগপূর্ণ বিবরণ দেন। খবর এএফপি’র।
তিনি কিয়েভকে এক মিলিয়ন আর্টিলারি শেল পাঠানোর লক্ষ্যে একটি সাম্প্রতিক ইইউ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি আধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র চেয়েছেন। তিনি বলেন, সেগুলো  রুশ বাহিনীকে পিছু হটাতে আরও কার্যকর হবে।
ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি, গত বছর রুশ আগ্রাসনের পর  দীর্ঘতম ও রক্তক্ষয়ী যুদ্ধে বাখমুতের কাছে রুশ সৈন্যরা ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগ নেওয়ার পরিকল্পনার কথা ব্যক্ত করলে জেলেনস্কি  যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের এ দাবি জানান।
পূর্বাঞ্চলীয় শহর বাখমুত-এর এক সময়কার আনুমানিক জনসংখ্যা ছিল প্রায় ৭০,০০০।  রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চলা ভয়াবহ লড়াই চলায় কার্যত বেসামরিক নাগরিকদের সড়িয়ে ফেলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page