April 13, 2026, 10:49 am
শিরোনামঃ
ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে শত্রুদের আটকে ফেলার হুমকি দিলো আইআরজিসি যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আন্তরিক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত
এইমাত্রপাওয়াঃ

টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি শহর পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন আগামীকাল শুক্রবার টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি’র রোলিং ফর্ক পরিদর্শনে যাবেন।
টর্নেডোয় এখানে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছে।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাজ্য ও স্থানীয় কর্মকর্তাদের সাথে নিয়ে পুনরুদ্ধার প্রচেষ্টা পরিদর্শন এবং মিসিসিপি’র জনগণের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার অঙ্গীকার পুনরায় নিশ্চিত করবেন।
গত শুক্রবার দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির কয়েকটি শহরে টর্নেডো আঘাত হানে। বিশেষকরে কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় দ’ুহাজার লোকের শহর রোলিং ফর্ক লন্ডভন্ড হয়ে যায়। শহরের বাড়িঘরগুলো টুকরো টুকরো, ভবনগুলো চ্যাপ্টা এবং গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়।
রেডক্রসের একজন কর্মকর্তা রোলিং ফর্ক শহরটিকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেন।
রেডক্রস শহরটিতে সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। এর কর্মকর্তা জন ব্রাউন আরো বলেন, মনে হচ্ছিল শহরটিতে বোমা ছোঁড়া হয়েছে।
বাইডেন রোববার মিসিসিপির জন্যে ফেডারেল দুর্যোগ ঘোষণা অনুমোদন এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার জন্যে সহায়তা উন্মুক্ত করেছেন।
উল্লেখ্য, আবহাওয়ার ভয়াবহ রূপ টর্নেডো বিষয়ে আগে থেকে ধারনা পাওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্রে বিশেষকরে মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page