October 17, 2026, 12:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিক নির্যাতন নিয়ে বিদেশি বিবৃতি ‘আমলে’ নিচ্ছে না সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রথম আলোর সাংবাদিক গ্রেফতারের বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্বের অনেক দেশ ও সংস্থা বিবৃতি দিচ্ছে। তবে সেগুলো আমলে নিচ্ছে না সরকার। এ ধরনের মন্তব্য বা বিবৃতি সরকারের জন্য বাধার কারণ নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (৩০ মার্চ) স্থানীয় এক হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সুরক্ষার জায়গাটি কোথায়? বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এটি এত ঠুনকো নয়….। আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে এবং যেটাই হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শক্ত হাতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। এ ধরনের মন্তব্য, বিবৃতি বা অন্য কোনও কিছু– এগুলো কখনও বাধা হয়ে দাঁড়ায়নি এবং হবেও না।’

সবারই একটি চ্যালেঞ্জ আছে রাষ্ট্র পরিচালনা করতে গেলে, এ কথা জানিয়ে তিনি বলেন, ‘যে দেশগুলো বিবৃতি দেয়, সেখানে আইন করা হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সাত বছরের জেল হবে। সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে।’

তিনি বলেন, ‘আমি বিবৃতি দেখিনি। এটির টেকনিক্যাল বিষয়টি দেখার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের। আর আইনগত বিষয়টি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে বাংলাদেশের যে অর্জন, শুধু অর্থনীতিতেই নয়, দায়বদ্ধতার ক্ষেত্রেও আমাদের যে অর্জন– পৃথিবীর বেশিরভাগ দেশে সেটি নেই। সে জায়গা থেকে বলতে চাই, এ ধরনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page