February 21, 2026, 11:09 am
শিরোনামঃ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন প্রধানমন্ত্রী সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে : তথ্যমন্ত্রী যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী সংসদে বসা মাত্রই হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে : পানিসম্পদ মন্ত্রী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব নির্বাচন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত সুনামগঞ্জে অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ চট্টগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে ৮ জন আহত সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোতে ঢুকতে ফিনল্যান্ডের আর বাধা রইল না ; তুরস্কের সংসদে অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন- ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের তুর্কি বাধা অবশেষে কাটলো। তুরস্কের পার্লামেন্ট বৃহস্পতিবার ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেওয়া সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রতিরক্ষা জোটে যোগদানে হেলসিঙ্কির শেষ বড় বাধা দূর হলো।

হাঙ্গেরির পার্লামেন্টের পর বৃহস্পতিবার হেলসিঙ্কির ন্যাটোতে যোগদানের বিষয়ে হওয়া ভোটে ২৭৬ বিধায়ক ফিনল্যান্ডের পক্ষে ভোট দেন। ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদনকারী জোটের ৩০ জন সদস্যের মধ্যে তুর্কি পার্লামেন্টই ছিল সর্বশেষ।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ মাসের শুরুতে বলেছিলেন, আঙ্কারা সন্ত্রাসী মনে করে এমন সংগঠনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পর, ফিনল্যান্ডের বিষয়ে অবস্থান বদলেছে তুরস্ক।

ভোটের পর ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো সমর্থন দেওয়ার জন্য ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্রকে ধন্যবাদ জানান।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি তাদের বিশ্বাস এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। ফিনল্যান্ড শক্তিশালী মিত্র হবে এবং জোটের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

ফিনল্যান্ডের সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি ভোটকে স্বাগত জানাই। ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো পরিবার আরও শক্তিশালী এবং নিরাপদ হয়ে উঠবে।’

এদিকে তুরস্ক এবং হাঙ্গেরির আপত্তির মুখে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি ঝুলে আছে।

কুর্দি যাদের তুরস্ক ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে, অভিযোগ আছে সুইডেন তাদের মদদ দেয়। ২০১৬ সালে তুরস্কে অভ্যুত্থানের প্রচেষ্টার সঙ্গে এই ‘সন্ত্রাসীরা’ জড়িত বলেও অভিযোগ করে আসছে আঙ্কারা।

এ ছাড়া সম্প্রতি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের ওপর চরম ক্ষিপ্ত আঙ্কারা সূত্র: আল জাজিরা

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page