November 20, 2026, 10:10 am
শিরোনামঃ
সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে
এইমাত্রপাওয়াঃ

খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৮০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ৮০০ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানার এসআই অজিত কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৭৪১ নেতা-কর্মীর রয়েছেন।

এসআই অজিত বলেন, শনিবার বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়ির ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় ৫৯ জনের নাম উল্লেখ করে ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে নগরীর কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি শুরুর মুহূর্তে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ১২ জন ও পুলিশের ১০ সদস্য আহত হন বলে দাবি করা হয়। পুলিশ ৩৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করে পুলিশ।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page