April 12, 2026, 11:47 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ; ভ্যান চালকের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরে ধর্ষণ মামলায় রাজা হোসেন (৪৩) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩ জুলাই এক কিশোরী রাজশাহী থেকে ট্রেনযোগে আব্দুলপুর স্টেশনে নামে। সেখান থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ভ্যানযোগে মাধবপুর এলাকায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে তাকে কাজি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ভিকটিমের চাচার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যান। ওই বছরের ৫ জুলাই লালপুর থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেন ভিকটিম।

আদালতের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলার রায় ঘোষণা করা হয়। জরিমানার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page