September 20, 2026, 11:32 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ৪ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁও শহরে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ২৯টি ল্যাপটপসহ চার যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- নওগাঁর পত্নীতলা থানার মোবারকপুর গ্রামের তৌহিদ রেজা (২২), ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঝাড়গাঁও গ্রামের ওরম ফারুক (২২), একই থানার এলাকার ঘনিবিষ্ঠপুর গ্রামের আরিফুল ইসলাম (২৩) ও সেনিহারী গ্রামের মেহেদী হাসান (২০)।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালিয়ে শহরের হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক ও ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি করে আসছিল একটি চক্র। চক্রটি দেশ-বিদেশের মানুষদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থও হাতিয়ে নিচ্ছিল।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আসাদুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরির কথা স্বীকার করেছে। এছাড়া তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিশ্বের বিভিন্ন নারী মডেলের অশ্লীল ছবি সংগ্রহ করতো। সেসব অশ্লীল ছবি ও ভিডিও দেশ-বিদেশের মানুষের কাছে সরবরাহ করতো। তারা ওইসব মানুষদের সঙ্গে প্রতারণা করে টাকা ও ডলার হাতিয়ে নিতো।

আটকদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান আসাদুজ্জামান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page