August 6, 2026, 12:17 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

লালমনিরহাটে চুরির অপবাদে হাঁটুর নিচে বাঁশ বেঁধে কিশোরকে নির্যাতন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় চুরির অপবাদ দিয়ে ১৫ বছরের এক কিশোরের হাঁটুর নিচে বাঁশ বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নির্যাতনের ঘটনায় মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ওই কিশোরের মামা আনিছার রহমান নির্যাতনকারীদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার দুপুরে রাস্তায় হাঁটার সময় পায়ের সঙ্গে টিউবওয়েলের সকেটের আঘাত লাগে। সে সকেটটি নিয়ে চলে যাওয়ার সময় তাকে চোর মনে করে মারধর শুরু করে এলাকার লোকজন। তাকে একটি মাছের ঘেরে নিয়ে রশিতে হাত বাঁধা হয়। প্লাস দিয়ে চামড়া টেনে নির্যাতন করা হয়। পরে হাঁটুর নিচে বাঁশ বেঁধে নির্যাতন করা হয়। একপর্যায়ে ছেলেটি জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কিশোর জানায়, ‘আমাকে রশি দিয়ে বেঁধে রড দিয়ে মেরেছে। প্লাস দিয়ে চামড়া টেনেছে। আবার বাঁশ পায়ের নিচে বেঁধে ডলা দিয়েছে। কান ধরে কয়েক বার উঠবস করিয়েছে। এমনকি আমাকে ভুট্টাক্ষেতে নিয়ে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাদের চিনি না, তবে দেখলে চিনতে পারবো।’

কিশোরের মামা আনিছার রহমান বলেন, ‘আমার ভাগিনা সকেটটি রাস্তায় কুড়ে পেয়েছে। কিন্তু তাকে চোর সন্দেহে বাঁশ ডলাসহ বিভিন্নভাবে নির্যাতন করেছে ওই এলাকার ওহাব, তাপস, রানা। এমনকি ভোটমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাদুল ইসলামের সামনেও নির্যাতন করা হয়। আমি থানায় অভিযোগ করেছি তাদের উপযুক্ত শাস্তি চাই।

এ বিষয় কালীগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল  বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি জানাজানি হওয়ায় অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page