July 31, 2026, 12:46 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

হামাসের অবস্থানে ইসরাইলি বিমান হামলা ; গাজা থেকে রকেট দিয়ে জবাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে হামাস ইসরাইলের ওপর রকেট হামলা চালায়।

গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরাইলি একটি ড্রোন হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া, দখলদার ইহুদিবাদী সেনারা গাজা শহরের পশ্চিমে আবু জারাদ ভবনে হামলার পাশাপাশি উত্তর-পশ্চিমের আরিন ভবন এবং গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায়।
ইহুদিবাদী ইসরাইলের সেনাদের হামলার পর গাজা শহর থেকে ইসরাইল লক্ষ্য করে বেশ কিছু সংখ্যক রকেট ছোড়ে হামাস। এক বিবৃতিতে ইসরাইলি দখলদার বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছে যে, গাজা থেকে দু দফায় ইসরাইল লক্ষ্য করে নয়টি রকেট ছোড়া হয়। এর মধ্যে ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মাত্র চারটি রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হামাসের একটি রকেট ইসরাইলের একটি কারখানায় আঘাত হানে। তবে এ নিয়ে বিস্তারিত খবর পাওয়া যায়নি।
ইসরাইলের ইয়েদিয়োথ অহরোনথ পত্রিকা বলছে, হামাসের রকেট হামলার জবাবে ইসরাইল বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
এদিকে, ইসরাইলের যুদ্ধবিমান গাজার ওপর হামলা চালাতে গেলে হামাস ওই বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে।
গতকাল পবিত্র আল-আকসা মসজিদে ইসরাইলি সেনাদের হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারই ধারাবাহিকতায় ইসরাইল বিমান হামলা এবং হামাস রকেট হামলা চালায়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page