April 12, 2026, 4:43 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

নাটোরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ;  ৪ জনের যাবজ্জীবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বড়াইগ্রামে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ জনকে ১ লাখ টাকা করে জরিমানা এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) জেলা ও দায়রা জজ, নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। আসামিদের মধ্যে তিন জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রায় ঘোষণার সময় ছয় জন উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বড়াইগ্রামের ধানাইদহ এলাকার মুস্তাফিজুরের ছেলে সাব্বির আহম্মেদ (১৮), একই উপজেলার জামাতিদিঘা এলাকার রেজাউল করিমের ছেলে রেজাউনুল ওরফে রাব্বী (১৯),সিংড়া নাছিয়ারকান্দি এলাকার রশিদের ছেলে নাজমুল হক (১৯), একই উপজেলার মহিষমারী এলাকার কাদেরের ছেলে রাজিবুল হাসান (১৮), রিপন ও কলম এলাকার শহিদুল (২৫)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মহিষমারী এলাকার আয়চানের ছেলে মনিরুল (১৮), খায়রুল ইসলাম, আতাউল ইসলাম ওরফে আতাউর ও রেজাউল করিম। এই মামলায় খালাস পেয়েছেন নাছির।

নাটোর কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী এবং আসামি সাব্বির একসঙ্গে পড়ালেখা করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভিকটিমকে বেড়ানোর কথা বলে সাব্বিরের বন্ধু আসামি রাব্বীরের কাছে আসেন। সেখানে পৌঁছানোর পর অন্যান্য আসামিদের ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

২০১২ সালের ২০ অক্টোবর ভুক্তভোগী কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ১১ জনের নাম এবং অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page