July 30, 2026, 8:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

আগাম ভোটের প্রশ্নই আসে না : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগাম নির্বাচন হবে না, রোডম্যাপ অনুযায়ীই যথা সময়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা আগাম নির্বাচন নিয়ে সিইসি কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আগাম ভোটের প্রশ্নই আসে না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কেনো ইভিএম ব্যবহারের সিন্ধান্ত থেকে সরে আসলো এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কমিশনের নিজস্ব। ব্যালট বা ইভিএম যে কোনো পদ্ধতিতে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। এখন নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে এলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।’

আজকের বাংলা তারিখ



Our Like Page