March 10, 2026, 7:25 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বায়ুদূষণের দায়ে ৭ যানবাহন ও ৬ ইটভাটাকে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করলো পরিবেশ অধিদপ্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন ও ৬টি ইটভাটা থেকে ২০ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বায়ুদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২টি ইটভাটা থেকে মোট ১০ লাখ টাকা এবং চাঁদপুরের মতলব উত্তর এলাকায় ৪টি ইটভাটা থেকে মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ঢাকার মতিঝিল এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন থেকে মোট ২১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালিত বায়দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page