June 16, 2026, 8:53 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পেট্রাপোল বন্দরে বাংলাদেশে রফতানির জন্য আনা পণ্য বোঝাই ট্রাকে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের টার্মিনালে একটি পণ্য বোঝাই ভারতীয় ট্রাকে আগুন লাগে। ট্রাকটিতে বাংলাদেশে রফতানির জন্য মেশিনারী পণ্য ছিল। আগুনে দগ্ধ হয়ে ট্রাক চালকের অবস্থা আশংকাজনক। তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দরের টার্মিনালে থাকা অন্যান্য রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাকচালকরা তাদের ট্রাক দ্রুত সরিয়ে নেয়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় পেট্রাপোল বন্দর জুড়ে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্রাচার্য রাজা বলেন, ভারত থেকে মেশিনারি নিয়ে বেনাপোল বন্দরে রফতানির উদ্দেশ্যে ভারতের আরজিএস ট্রান্সপোর্টের (ওডিও-৫ কিউ-৭৭৪১ নম্বরের) একটি ট্রাক পেট্রাপোল বন্দরের টার্মিনালে অবস্থান করছিল।

দুপুরের দিকে ট্রাকের কেবিনের মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকের কেবিনের মধ্যে চালক ঘুমিয়ে থাকায় সে আগুনে পুড়ে ঝলসে গেছে।

তবে ট্রাকে রক্ষিত মালামালের তেমন কোন ক্ষতি হয়নি। শুধু ট্রাকের কেবিন পুড়ে নষ্ট হয়ে গেছে। চালককে উদ্ধার করে বনগাঁর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় রেফার্ড করেন কর্তব্যরত ডাক্তার।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুণের ঘটনাটি ওপারের পেট্রাপোল বন্দরের টার্মিনালে ঘটেছে বলে জেনেছি। ওই ট্রাকে বাংলাদেশে রফতানির মেশিনারী পণ্য ছিল। তবে ট্রাকে থাকা পণ্যের কোন ক্ষতি হয়নি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page