May 21, 2026, 5:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভূমি সেবা মেলার শেষদিনে ‘অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে মাঠে থেকে কাজ করে যাব : সেনাপ্রধান সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা গোপালগঞ্জে চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা জাতিসংঘ দূতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ট্রিলিয়নিয়ার হয়ে যেতে পারেন ইলন মাস্ক দ্রুত সামরিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বাংলা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : দেশের অন্যান্য স্থানের ন্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলা বর্ষ ১৪৩০ সাল বরণ করা হয়েছে।

আজ ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮টায় মহেশপুর উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গল শোভা যাত্রার মাধ্যমে নতুন বর্ষ বরণ করা হয়। মহেশপুর উপজেলা থেকে মঙ্গল শোভা যাত্রা শুরু হয়ে মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ – ৩ আসনের এমপি এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ষবরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জদুল ইসলাম সাজ্জাদ,

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামীম উদ্দিন, মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, সাবেক শ্রমিকলীগ নেতা হুমায়ন কবির, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রন্জন কুমার মজুমদার, উপজেলা পরিষদের সকল অফিসারবৃন্দ, যুবলীগ নেতা নিখিল কুমার গাঙ্গুলী, ইয়াকুব আলী প্রমুখ।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page