April 12, 2026, 11:02 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

সুদান সংকট ; জেদ্দার উদ্দেশ্যে পোর্ট সুদান পৌঁছেছেন ৬৫০ বাংলা‌দে‌শি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৫০ বাংলাদেশি নিরাপদে পোর্ট সুদানে পৌঁছেছেন। দুই দফায় মোট ১৩টি বা‌সে ক‌রে পোর্ট সুদান পৌঁছান তারা। সেখান থে‌কে তা‌দের জাহা‌জে ক‌রে জেদ্দায় নেওয়া হ‌বে।

সুদান থে‌কে বাংলা‌দে‌শি‌দের প্রত‌্যাবর্ত‌নের স‌ঙ্গে সং‌শ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ কর্মকর্তা জানান, প্রথম দফায় ১০‌টি বা‌সে পাঁচ শতা‌ধিক বাংলা‌দে‌শি পোর্ট সুদান পৌঁছায়। পরে আরও তিন‌টি বা‌সে বা‌কিরাও পোর্ট সুদান পৌঁছে‌ছেন। পোর্ট সুদান থে‌কে বুধবার জাহা‌জে ক‌রে তা‌দের জেদ্দায় নেওয়া হ‌বে। জেদ্দা হ‌য়ে তারা দে‌শে ফির‌বেন।

মঙ্গলবার ৬৫০ জন বাংলাদেশিকে নিয়ে ১৩টি বাস দুই দফায় সুদানের খার্তুম থেকে পোর্ট সুদানের দিকে রওয়ানা হয়।

খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের দেওয়া তথ্য বল‌ছে, সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন।

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের শুরুর দিকে গত ১৫ এপ্রিল দেশটির রাজধানী খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসা আক্রান্ত হয়। রাষ্ট্রদূতের বাসার দেওয়াল ও জানালা ভেদ করে ঢুকে পড়ে মেশিনগানের গুলি। এরপর গত ২২ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের সময় বাংলাদেশ দূতাবাসের জানালা ও দেওয়াল ভেদ করে মেশিনগানের গুলি ঢুকে পড়ে।

সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর লড়াইয়ের এখন পর্যন্ত পাঁচ শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page