April 13, 2026, 5:39 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিশ্ব নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিতি ছিলেন। এ সম্পর্কে এক সংবাদ ব্রিফিংয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে সব রাষ্ট্র ও সরকারপ্রধানদের আলাপ হয়েছে, তারা তার প্রতি যথার্থ সম্মান দেখিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বডি ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ করেন। হাইকমিশনার বলেন, ‘তিনি সবার কাছ থেকে অসাধারণ সম্মান পেয়েছেন।’

অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিসর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, ‘নেতৃবৃন্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অব্যাহত নেতৃত্ব এবং তার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেছেন। সবাই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করেছেন।’

তারা (বৈশ্বিক নেতারা) জানতে চেয়েছেন বাংলাদেশ কীভাবে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন। সিয়েরা লিওনের প্রধানমন্ত্রী ও তার পত্নীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমরা আপনাকে (বাংলাদেশের প্রধানমন্ত্রী) অনুসরণ করছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ মে লন্ডনে পৌঁছান। এর আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারত্ব এবং জাপানে দ্বিপাক্ষিক সফর করেন।

সংবর্ধনার আগে তিনি কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে দ্বি-বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদান করেন।

লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজা চার্লস তৃতীয় চার্লসের সাথে কমনওয়েলথ সরকারপ্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি আলোচনা প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ৭৪ বছর বয়সী তৃতীয় চার্লস গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে গঠিত যুক্তরাজ্যের রাজা হন।

রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক এবং বেশ কয়েক মাসের প্রস্তুতির পরে একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি এবং অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page