April 22, 2026, 5:54 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে পূর্বাঞ্চলে রুশ রকেট হামলায় ফরাসি সাংবাদিক নিহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন থেকে সংবাদ সংগ্রহের সময় মঙ্গলবার (৯ মে) রাশিয়ার রকেট হামলায় এএফপির এক সাংবাদিক নিহত হয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাখমুতের কাছে চাসিভ ইয়ার শহরের উপকণ্ঠে রকেট হামলায় সাংবাদিক সোলদিন মারা গেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপি বলেছে, ‘ইউক্রেনের পূর্বাঞ্চলে এএফপির ভিডিও সাংবাদিক আরমান সোলডিনের মৃত্যুর খবরে আমরা মর্মাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই।’

সোল্ডিন বসনিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। বাখমুতের যুদ্ধক্ষেত্রের কাছে যুদ্ধের খবর কভার করার সময় তার সঙ্গে আরও চারজন সহকর্মী ছিলেন। রাশিয়ার রকেট হামলায় তার কোনো সহকর্মী আহত হননি বলে জানিয়েছে নিউ এজেন্সি।

ফরাসি সাংবাদিক হত্যার বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধে ফরাসি সাংবাদিক আর্মান্ড সোলডিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে কয়েক ডজন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অধিকাংশই রুশ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page