September 23, 2026, 4:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধে সুবিধা নিতে রাশিয়া বিশ্বব্যাপী ক্ষুধাকে ব্যবহার করছে : যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধে সুবিধার জন্য বৈশ্বিক ক্ষুধাকে কাজে লাগানোর অভিযোগ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মঙ্গলবার রাশিয়াকে ইউক্রেনীয় শস্য রপ্তানির চুক্তি আবারো নবায়নের চাপ দিয়েছে।
জাতিসংঘ এবং তুরস্কের কূটনীতির পর গত জুলাই থেকে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অধীনে ইউক্রেনীয় শস্য বন্দর দিয়ে রপ্তানির অনুমতি দেয়া হয়। বিশ্বে খাদ্য ঘাটতি কমাতে এবং মূল্য হ্রাসে এই উদ্যোগ নেয়া হয়। বিশ্ব খাদ্য উৎপাদনের অন্যতম শীর্ষ এই দেশটিতে রুশ আগ্রাসনের পর বিশ্বব্যাপী খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পায়।
তবে রাশিয়া ১৮ মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তৃতীয় মেয়াদে এই চুক্তি নবায়নে এখনো প্রতিশ্রুতি দেয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া আবার শস্য তুলতে ইউক্রেনের বন্দরগুলোতে যাত্রা করা জাহাজগুলোকে বাধা দিতে ফিরে এসেছে। এটি নিষ্ঠুর পদক্ষেপ, যার ফলে সরাসরি বিশ্ব বাজারে এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ কমে যাচ্ছে।’
তিনি, ‘পুনরায় খাদ্যশস্য রফতানি বন্ধ করার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মানুষের ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার কথা বিশ্বকে স্মরণ করিয়ে দেন।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, ব্লিঙ্কেনের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, রাশিয়ার ‘ব্ল্যাক সি গ্রিন ইনিশিয়েটিভ’ পুনরায় স্বাক্ষর করা উচিত এবং অবিলম্বে তা করা উচিত।’
ক্লেভারলি  বলেন, ‘এই সংঘাতের সময় সুবিধা নিতে বিশ্বের সবচেয়ে দরিদ্র কিছু মানুষের ক্ষুধাকে ব্যবহার করা রাশিয়ার সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত।’
রুশ কর্মকর্তারা বলছেন, তারা এই উদ্যোগের সমান্তরাল অংশে অগ্রগতি দেখেননি যা রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিকে বাধাহীন করার সুযোগ তৈরি করে।

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page