March 26, 2026, 7:21 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে নকল সরবরাহের অভিযোগে যুবকের ৭ দি‌নের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীতে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষায় কেন্দ্রে নকল সরবরাহের অপরা‌ধে এক যুবক‌কে সাত দি‌নের বিনাশ্রম কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম‌্যমাণ আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। বুধবার (১০ মে) উপ‌জেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

চিলমারী মডেল থানার ওসি মো. হারেসুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দণ্ডপ্রাপ্ত যুব‌কের নাম মুসা মিয়া (২২)। তি‌নি উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী এলাকার মহসিন আলীর ছেলে।

পু‌লিশ জানায়, বুধবার উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা কে‌ন্দ্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চল‌ছিল। পরীক্ষা চলাকালে মুসা মিয়া আইন অমান‌্য ক‌রে কক্ষে নকল সরবরাহের উদ্দে‌শ্যে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রেন। এ সময় তা‌কে হাতেনাতে আটক করেন দায়িত্বরত পুলিশ সদস‌্য। প‌রে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম‌্যমাণ আদালত ব‌সি‌য়ে তা‌কে সাত দি‌নের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান ক‌রেন।

ওসি ব‌লেন, দণ্ডপ্রাপ্ত যুবক‌কে কারাগা‌রে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page