September 22, 2026, 2:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

শেখ হাসিনা ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন : স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এ দেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগে থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দলের সভাপতি। তিনি দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং দেশকে বিশ্ব-দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।

বুধবার(১০ মে) নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সদস্য সংগ্রহ অভিযান ও পুরাতন সদস্যদের নবায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। এসময় তিনি আওয়ামী লীগে নিজের সদস্যপদ নবায়ন করেন।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা।

নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি উল্লেখ করে স্পিকার বলেন, সারা বাংলার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, তাকে অকুণ্ঠ সমর্থন করে। এই সমর্থন বলেই তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পীরগঞ্জ থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম আরম্ভের নির্দেশ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই বাংলাদেশ আওয়ামী লীগ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলাস্থ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী করেন স্পিকার। সেসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার সুদক্ষ নেতৃত্বে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। শিশুদের টিকাদান কর্মসূচি সফল হয়েছে এবং সারাদেশের জনগণকে সুষ্ঠুভাবে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, মানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা প্রদান এক অনন্য উদাহরণ।

স্পিকার বলেন, কমিউনিটি ক্লিনিক জনগণকে স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে ৩২ ধরনের ঔষধ জনগণকে সরবরাহ করা হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ত্রিশ জনের বিশিষ্ট চিকিৎসক দল এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসাসহ প্রয়োজনীয় ঔষধ প্রদানের জন্য উপস্থিত হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় বীকন ফার্মাসিউটিক্যালসের স্বত্বাধিকারী সংসদ সদস্য এবাদুল করিম ৬৪ কার্টন ঔষধ সরবরাহ করায় তাকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এরপর স্বাস্থ্যসেবা ক্যাম্পের বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং সেবাপ্রার্থীদের স্বাস্থ্যের খোঁজ নেন স্পিকার।

এরপরে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘স্বপ্নিল স্বদেশ’ নামে একটি ফোয়ারা উদ্বোধন করেন এবং পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতির চাবি হস্তান্তর করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page