October 13, 2026, 8:44 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার প্রেসিডেন্টকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন বাদশা সালমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আজ (বুধবার) সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার রাতে সৌদি আরব ও সিরিয়া কূটনৈতিক মিশন চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানোর পর সফরের আমন্ত্রণের এ খবর এলো।

বাদশা সালমান

সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, আগামী ১৯ মে সৌদি আরবের জেদ্দায় আরব লীগের ৩২তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঐ সম্মেলনে অংশ নিতে বাশার আসাদকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।  জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আজ (বুধবার) সিরিয়ায় গিয়ে বাশার আসাদের কাছে ঐ আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

এ সময় বাশার আসাদ বলেন, জেদ্দায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে, এর ফলে এই অঞ্চলের দেশগুলোর স্বার্থ সুরক্ষিত হবে। সম্প্রতি আরব লীগ সিরিয়াকে আবারও সদস্যপদ ফিরিয়ে দিয়েছে। ১২ বছর পর সিরিয়াকে সংগঠনটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

২০১১ সালের নভেম্বরে আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে দেশটির ওপর নানা ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।#

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page