October 13, 2026, 7:35 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে মিশরের প্রচেষ্টা ব্যর্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিশর চেষ্টা করেছিল দুই পক্ষই যেন সংঘর্ষবিরতিতে রাজি হয়। অস্ত্রব্যবহার না করে। কিন্তু সেই প্রয়াসে কাজ হয়নি।

বৃহস্পতিবার ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ ইসরায়েল লক্ষ্য করে প্রচুর রকেট ছুড়েছে। তাতে একজন ইসরায়েলির মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ইসরায়েল যে বিমান হামলা করেছিল, তাতে তিনজন নারী, ছয় শিশু, ইসলামিক জিহাদের রকেট বাহিনীর প্রধান ও তার সহকারী-সহ ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৯০ জন।

গত তিন দিন ধরে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে প্রবল সংঘর্ষ চলছে। মিশর মধ্যস্থতা করে এই সংঘর্ষে ইতি টানার চেষ্টা করেছিল। দুই পক্ষ যাতে সংঘর্ষ ও অস্ত্রবিরতিতে রাজি হয়, তার চেষ্টা করেছিল। অতীতে তারা সফল হলেও এবার মিশর জানিয়েছে, তাদের চেষ্টা সফল হয়নি।

সেদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘আমরা অস্ত্রের ব্যবহার বন্ধ করে রাজনৈতিক আলোচনার মধ্যে দিয়ে শান্তি ফেরানোর চেষ্টা করেছিলাম। এখনো পর্যন্ত তাতে সফল হইনি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বিমানক্ষেত্র পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তার রেকর্ড করা ভাষণ প্রচার করা হয়েছে। নেতানিয়াহু বলেছেন,’ইসরায়েল প্রতিরক্ষা ও আক্রমণ দুটোই করছে। কেউ যদি আমাদের ক্ষতি করে, তাহলে আমরা তাদের রক্ত নেব।’

ইসলামিক জিহাদ জানিয়েছে, শান্তির ক্ষেত্রে প্রধান শর্ত হলো, ইসরায়েলকে তাদের নেতাদের হামলা করা বন্ধ করতে হবে।

ইসরায়েল মনে করছে, ইসলামিক জিহাদের কম্যান্ডাররা যদি মারা যায় এবং তাদের রকেটের ভাণ্ডার কমে যায়, তাহলে আর  তারা আক্রমণ করতে পারবে না।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page