October 13, 2026, 7:37 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর তাস

সিএনএন টাউন হলে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, আমি জয়-পরাজয় নিয়ে ভাবি না। আমি মনে করি সমস্যা নিষ্পত্তি করার মাধ্যমে আমরা যুদ্ধে মানুষ হত্যা বন্ধ করতে পারি।

প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে সংঘাত সমাধান করবেন জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই রুশ ও ইউক্রেনীয়দের মৃত্যুর মিছিল বন্ধ হোক। আমি ২৪ ঘণ্টার মধ্যে এটি নিস্পত্তি করবো।

ট্রাম্প পুতিনকে ‘খুব স্মার্ট’ মনে করেন বলেও জানিয়েছেন। তবে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে পুতিন ভুল করেছেন বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করার সময় এখন নয়। আপনি যদি বলেন তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী, তাহলে সংঘাত বন্ধ করার জন্য একটি চুক্তি করা অনেক কঠিন হবে। পুতিন যুদ্ধাপরাধী কিনা, তা পরে আলোচনা করা উচিত।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page