August 3, 2026, 4:35 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, বিখ্যাত এ নজরুল গীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরনীয় ক্ষতি হলো।

প্রধানমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন কল্যাণী কাজী। কয়েকদিন আগে তার শরীরে নিউমোনিয়া ধরা পড়েছিল। শুরুতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে, পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার একটি হাসপাতালে মারা যান তিনি।

কল্যাণী কাজীকে ২০১৫ সালে ‘সংগীত মহাসম্মাননা’ প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বহু অজানা তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page