August 3, 2026, 5:49 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইল তাদের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে : হাজ্জ আলি আকবারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তেহরানের জুমার খতিব বলেছেন: ইহুদিবাদী শাসকগোষ্ঠি তাদের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ হাজ্জ আলি আকবারি বলেছেন প্রতিরোধ ফ্রন্টের ক্ষমতা আরও শক্তিশালী করতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিকে গর্বের সঙ্গে মাথা উঁচু করে এই পথচলা অব্যাহত রাখতে হবে।

ফিলিস্তিনের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন: ঈদুল ফিতরের বক্তৃতায় দেওয়া সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনা অনুসরণ করা উচিত। রাহবার বলেছিলেন, ফিলিস্তিনীদের শক্তি ও ক্ষমতা বৃদ্ধিতে সবার এগিয়ে আসা উচিত। ইরানের সহযোগিতায় ফিলিস্তিনীরা পাথর দিয়ে যুদ্ধ করার পর্যায় থেকে এখন ক্ষেপণাস্ত্র ইন্তিফাদায় উন্নীত হয়েছে। ফিলিস্তিনী সংগ্রামীদের এই অগ্রগতিতে ইহুদিবাদী ইসরাইলের আকাশ কালো হয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।

বিশিষ্ট এই আলেম বলেন বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর উচিত ফিলিস্তিনীদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহোয়তা করা।

গত মঙ্গলবার ভোররাত থেকে ইহুদিবাদী ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো বুধবার থেকে তেল আবিবসহ অধিকৃত অঞ্চলের ইহুদি অধ্যুষিত শহরগুলোতে পাল্টা রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page