April 13, 2026, 1:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ইসরাইলি সেনা প্রত্যাহারে কাজ চলছে : লেবাননের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়েছে ১২ হাজার ইসরাইলি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার ভয়ে গাজা উপত্যকার আশপাশে বসবাসকারী ১২ হাজার ইসরাইলি  অবৈধ ইহুদি বসতি ছেড়ে পালিয়েছে।

ইসরাইলি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা রকেট হামলা শুরু করলে এসব ইসরাইলি গাজার আশপাশ ছেড়ে পালিয়ে যায়।

কয়েকদিন আগে ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিওথ অহরোনোথ এক রিপোর্টে জানিয়েছিল যে, সেদরোত শহর থেকে সাড়ে চার হাজার ইসরাইলি পালিয়ে গেছে কারণ তারা ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে চরমভাবে উদ্বিগ্ন ছিল।
এদিকে, ইসরাইলের ভেতরে মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। ইসরাইলি বাহিনী আশঙ্কা  করছে, ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রাখতে পারে। এরইমধ্যে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page