July 21, 2026, 7:56 pm
শিরোনামঃ
যবিপ্রবিসাসের উপ-নির্বাচন ; সাধারণ সম্পাদক ইমরান ও দপ্তর সম্পাদক ইমদাদুল নির্বাচিত স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর গুপ্তবাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে : প্রধানমন্ত্রী মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী পাবনায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রথমবার ডেঙ্গুর টিকার অনুমোদন দিলো ভারত মার্কিন হামলায় নতিস্বীকার করবে না ইরান : সিআইএ মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

আমেরিকায় গৃহহীন ও দরিদ্র মানুষের মৃত্যুর রেকর্ড ; নিউইয়র্ক টাইমসের রিপোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকায় গৃহহীন ও দরিদ্র মানুষের রেকর্ড পরিমাণ মৃত্যুর খবর দিয়েছে সেদেশের গণমাধ্যম। নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে প্রতিদিনই আমেরিকার বুহৎ শহরগুলোতে বিরাট সংখ্যক মানুষ গৃহহীন হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে আশ্রয়কেন্দ্রে বসবাস করার পরিবর্তে আমেরিকার প্রচুর নাগরিক উদ্বাস্তু জীবন যাপন করছে। সেইসঙ্গে নজিরবিহীন সংখ্যক মানুষ অতি দ্রুত পথেঘাটে মৃত্যুবরণ করছে। টাইমসের প্রতিবেদন অনুসারে গত এক দশকে সান দিয়েগো শহরে মৃত্যুর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়েছে।

পত্রিকাটি আরও লিখেছে, গত বছর সান দিয়েগো শহরের একটি হাসপাতালের জরুরি বভাগে ১০ হাজার ৫০০ গৃহহীন রোগীর ভিজিট রেকর্ড করা হয়েছে।

জ্যাকসন হিঙ্কলি নামে আমেরিকার এক মিডিয়া কর্মী তার টুইটারে লিখেছে: তার দেশের সরকার ইউক্রেন যুদ্ধের অজুহাতে এই দেশকে ২০ হাজার কোটি ডলার দিয়েছে। অথচ আমেরিকার গৃহহীন মানুষের জন্য কোনো বরাদ্দ রাখে নি সরকার।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page