October 13, 2026, 9:40 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না: জাপানি রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও রাজনীতি নিয়ে খোঁজখবর রাখলেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চান না জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

বুধবার (১৭ মে) নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে ‘হিমালয় থেকে বঙ্গোপসাগর: বাংলাদেশ, জাপান, ভারতের ত্রিপাক্ষিক অংশীদারিত্বে নতুন সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় জাপানের রাষ্ট্রদূতকে নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেকগুলো সরকার ছিল। তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিলো না, তবে সেটি আমি জানি না।’

আইওয়ামা কিমিনোরি বলেন, ‘জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

কূটনীতিকরা যে দেশে কাজ করে, ওই দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে খোঁজখবর রাখে। আমি জার্মানিতে কাজ করেছি। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখতাম। আমি যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতাম।’ এটি খুবই স্বাভাবিক বলে তিনি জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page