August 5, 2026, 7:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

আগামীকাল শুক্রবার হজ কার্যক্রম উদ্বোধন ; প্রথম ফ্লাইট ২১ মে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের হজ কার্যক্রম আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল প্রধানমন্ত্রী চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, এবার সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে দুই-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আগামী ২০ মে রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতিমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সাড়ে ৩ হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তা সৌদি আরবে ফেরত যাবে বলে জানিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page